বদলে গেল নিয়ম, কেন্দ্র সরকারের তরফে চালু হলো নয়া নিয়ম। ভারতীয় হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড। বিভিন্ন সরকারি, বেসরকারি কাজকর্মে প্রয়োজন হয় আধার কার্ডের। এতদিন তথ্য আপডেটের জন্য স্থানীয় আধার কেন্দ্রে যেতে হত।
কিন্তু এবার আর তার প্রয়োজন পড়বে না। সূত্রের খবর, এবার থেকে আধার কার্ড আপডেট করার জন্য আর আধার কেন্দ্রে যাওয়ার প্রড়বে না। বাড়িতে বসেই আধার আপডেট করা যাবে। এই নতুন প্রক্রিয়ায় ওটিপি দিয়েই আধার আপডেট করা যাবে। বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি দিয়ে করা যাবে যাচাই প্রক্রিয়া। চলতি বছরের নভেম্বর মাস থেকে ডিজিটালাইজেশন হতে চলেছে আধার আপডেট প্রক্রিয়াটি।
এই নতুন প্রক্রিয়ায় ব্যবহারকারীদের শুধুমাত্র একটি ওটিপি প্রয়োজন হবে। তার সাহায্যে বাড়িতে বসেই আধার কার্ডের তথ্য আপডেট করা সম্ভব হবে। UIDAI এর তরফে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে ‘ই-আধার’ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই ব্যবহারকারীরা নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মতো তথ্য আপডেট করতে পারবেন।
