চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। প্রকাশিত হয়েছে রেজাল্ট। গত ৭ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। অবশেষে রাজ্য বিধানসভায় এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এই নিয়ে তাঁকে প্রশ্ন করেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। এই প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাল্টা শিক্ষামন্ত্রী দাবি করেন, ‘মোটেই বিলম্ব হয়নি’। জানা যাচ্ছে, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার জন্য এই প্রক্রিয়া আটকে ছিল। তবে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ার কারণে রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকখানি এগিয়েছে।
গত বছর ১৯ জুন ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল। এই বছরও ১৯ তারিখের মধ্যেই পোর্টাল চালু করা যাবে বলে আশাবাদী তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য এদিন যে বার্তা দিয়েছেন তাতে তাঁদের চিন্তায় খানিকটা দূর হবে বলে মনে করা হচ্ছে।
