দেশের দারিদ্রের হার কমেছে বেশ কিছুটা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক করেছে মোদি সরকার, একাধিক পদক্ষেপ নিয়েছে এই সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ভারতে উল্লেখযোগ্য ভাবে কমছে দারিদ্রের হার। সাম্প্রতিক বিশ্বব্যাঙ্কের রিপোর্টে প্রকাশ পেয়েছে, বিগত এক দশকে ভারতের দারিদ্রের হার কমেছে লক্ষণীয় ভাবে।

বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, ২০১১-১২ সালে চরম দারিদ্রের হার ছিল ২৭.১ শতাংশ। ২০২২-২৩ সালে তা অনেকটাই কমে দাঁড়িয়েছে ৫.৩ শতাংশে। হিসেব মতো, এক দশকে প্রায় ২৬ কোটি ৯০ লক্ষ মানুষ বেরিয়ে এসেছেন চরম দারিদ্র থেকে। আর্থ সামাজিক উন্নয়নে বড় সাফল্য পেয়েছে ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় স্পষ্ট উন্নতির পথে এগিয়েছে দেশ। উল্লেখযোগ্য ভাবে, করোনা অতিমারির শুরুতে ২০২০ সালে ভারতে অন্তত ৫.৬ কোটি মানুষ নতুন করে দারিদ্র সীমার নীচে চলে গিয়েছিলেন বলে প্রকাশ পেয়েছিল রিপোর্টে।