কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দেবের রোড শো’তে জনজোয়ার তুফানগঞ্জে। মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব (দীপক অধিকারী)। এদিন দুপুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের বল খেলা ময়দানে হ্যালিপ্যাডে নেমে নাটাবাড়ি কদমতলা পর্যন্ত রোড শো করেন অভিনেতা দেব। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী–সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে তারকা প্রচার কোচবিহারে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনেতাকে দেখতে পথের দুই দিকে দাঁড়িয়ে ছিল কয়েক হাজার স্থানীয় মানুষের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।
Related Posts
রাজভবনের ৩ কর্মী ৫০০ টাকার বন্ডে জামিন পেল
সম্প্রতি রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নিয়েই আজ রায় দেওয়ার কথা ছিল। এবার তিন অভিযুক্ত ৫০০…
Share this:
‘জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা’ ,তৃণমূলকে তুলোধোনা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের
মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে বাংলা। নির্বাচনি প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।সেই…
Share this:
কম দফায় নির্বাচনের প্রস্তুতি কমিশনের!
ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন CEC জ্ঞানেশ কুমার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে…
