এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফালাকাটা ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের নব্যেন্দু কর্মকার (কলা বিভাগ) ও তুহিন ভদ্র (বিজ্ঞান বিভাগ) দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮০। নব্যেন্দু একজন দক্ষ আইনজ্ঞ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। আর তুহিন চাইছে একজন চিকিৎসক হতে।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের এই দুই কৃতীর সাফল্যে তাদের পরিবার সহ স্কুল ও গৃহ শিক্ষকরা খুবই উচ্ছ্বাসিত। সোমবার সকালে ওই দুই কৃতী ছাত্রের বাড়ি গিয়ে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।আগামী দিনে যাতে তারা আরো ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই ব্যাপারে পরিবারের সাথে কথাও বলেন বিধায়ক।
Related Posts
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে স্মারকলিপি দিল বিজেপি
শিলিগুড়ি শহরে ঘন ঘন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিলিগুড়ি শহরবাসীকে। এরই বিরোধিতা করে ও পরিষেবা…
Share this:
শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার
শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার। শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে…
Share this:
কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ জেলা যুব মোর্চার
কালিয়াগঞ্জে রাজবংশী নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ প্রতিবাদকারী দের মুখ বন্ধ করতে…
