রাতের অন্ধকারে বিঘের পর বিঘে জমির পটল ক্ষেত কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। বিঘের পর বিঘে পটল ক্ষেত গোড়া কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ কৃষকদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকায়। ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকা সচরাচর সবজি উৎপাদনে অনেকটাই এগিয়ে থাকে। যদিও কৃষকরা ঋণ ধার করে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন। এবারও তারা এলাকার বেশ কয়েকজন কৃষক পটল লাগিয়েছেন। ফুল ফল দুটোই এসেছে, শুধুমাত্র আর কয়েক দিনের অপেক্ষা, বাজারে উঠতে শুরু করবে এই এলাকার পটল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা ১৫ থেকে ২০ জন কৃষকের পটল ক্ষেত গাছ কেটে নষ্ট করে দেয়। স্বাভাবিকভাবেই কূলকিনারা না পেয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন ওই এলাকার কৃষকরা। কৃষকদের দাবি প্রশাসনের দ্বারস্থ হবেন কৃষকরা এবং ক্ষতিপূরণের দাবি জানাবেন।
Related Posts
শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে আলোচনায় ওয়াক আউট বিজেপি’র
শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে আলোচনায় ওয়াক আউট বিজেপি’র।শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিস নিয়ে ঝামেলা। গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিকাশ…
Share this:
হায়দরাবাদের এক অধ্যাপক নিজের অফিসে আত্মহত্যা করে নিজের নাবালিকা কন্যাকে খুন, চলছে তদন্ত
সন্দীপ রবিবার সন্ধ্যায় আট বছরের মেয়েকে নিয়ে ঘুরতে যাবেন বলে বের হয়েছিলেন এবং এটাই বলে বের হয়েছিলেন তার স্ত্রীকে। পুলিশ…
Share this:
90টি স্পটেড হরিণ হরিণ ছাড়া হলো বক্সার জঙ্গলে
বক্সার জঙ্গলে ফের ছাড়া হলো চিতল হরিণ। বাঘেদের থাকার অনুকুল পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও…
