এনএইচ ১০-এর ২৯ মাইলের বাঁদরে ভির এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। শুক্রবার সকালে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর।
জানা গিয়েছে, গাড়িটি ডুয়ার্স এলাকা থেকে সিকিমের উদ্দেশ্যে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের তৎপরতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।
