মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর-এর (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন)।
যা রাজনৈতিক উত্তাপ অনেকাংশে বাড়িয়েছে। এই আবহেই এবার জেলাশাসকদের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যের। SIR চললেও রাজ্যের ‘আমার পাড়া আমার সমাধান’-সহ রাজ্য সরকারের কোনও প্রকল্পের কাজ যাতে ব্যাহত না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে জেলাশাসকদের নির্দেশ রাজ্য সরকারের।
উল্লেখ্য, সম্প্রতি ১০০ দিনের কাজ প্রকল্পে সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য সরকার। অবিলম্বে বাংলায় একশো দিনের কাজ চালু করা সহ বকেয়া মেটানোরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই পরিস্থিতিতে আদালতে ধাক্কা খেয়ে ফের প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রও।
