ফেড় জলপাইগুড়ি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা, তদন্তে কোতোয়ালি থানার পুলিশ

জলপাইগুড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে মায়ের সোনার অলংকার সহ দান বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী। ঘটনায় চাঞ্চল্য পাতকাটা কলোনি এলাকায়। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। মন্দির পরিচালনায় পাতকাটা কলোনী সার্বজনীন ক্লাব ও পাঠাগার। ঘটনায় হতবাক সকলে। খবর পাওয়া মাত্রই বহু মানুষ ভিড় জামান মন্দির চত্বরে।