টলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী।রাজারহাটের ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সোমবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ্য টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন অভিনেত্রীর ছেলে। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন শ্রাবণীর পুত্র অচ্যুত।
‘রাঙা বউ’, ‘লালকুঠি’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো অজস্র ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। এ ছাড়াও তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’, ‘চাঁদের বাড়ি’-র মতো ছবিতে অভিনয় করেছেন শ্রাবণী। শ্রাবণীর মৃত্যুর খবর পেয়ে টলিপাড়ার অনেকেই ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন।
