বড় রায় আদালতের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট যোগ্যতা নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।

ভারতের প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই মামলায় এলাহাবাদ হাইকোর্টের এক রায়কে ‘ভুল’ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে দীর্ঘ দিন ধরে চাকরি হারিয়ে বসে থাকা উত্তরপ্রদেশের দুই শিক্ষক আবার তাঁদের চাকরি ফিরে পাবেন বলে। মামলাটি ছিল উত্তরপ্রদেশের কয়েকজন সহকারী শিক্ষকের নিয়োগ সংক্রান্ত। ২০১১ সালের ৩রা জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শিক্ষক নিয়োগের জন্য।

আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ১৬ই জুলাই। সব যোগ্য প্রার্থী আবেদন করেন এবং সফল প্রার্থীরা ১৩ই মার্চ, ২০১২ তারিখে নিয়োগপত্র পান। এরপর ১৭ই মার্চ তাঁরা চাকরিতে যোগ দেন। আইন বিশেষজ্ঞদের মতে, টেট কেসে এই রায় শুধু ওই দুই শিক্ষকের জন্য নয়, ভবিষ্যতের শিক্ষক নিয়োগ সম্পর্কিত সমস্ত টেট-বিতর্কিত মামলাগুলির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করল।