ভুয়ো মৃ*ত্যুর গুজবে তোলপাড় বলিউড, জীবিত ও স্থিতিশীল ধর্মেন্দ্র — ইশা দেওলের স্পষ্ট বার্তা

গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল বলে খবর। এই অবস্থায় হাসপাতালে বাবাকে দেখতে আসেন সানি দেওল, চোখের জল ফেলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সমস্ত খবরের ভ্রান্তি ভেঙে দেন ধর্মেন্দ্রর কন্যা, অভিনেত্রী ইশা দেওল। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ইশা লেখেন — “সংবাদ মাধ্যমে ভুল খবর প্রচারিত হচ্ছে। আমার বাবা স্থিতিশীল ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে ধন্যবাদ।”