বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন- শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে শিলিগুড়িতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী।

বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোড সহ আশপাশের এলাকায় এই রুট মার্চে অংশ নেন এসএসবি জওয়ানরা।

এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল এলাকায় পায়ে হেঁটে টহল দেন।

রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা ও যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বার্তা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে শহরের বিভিন্ন এলাকায় এভাবেই নিয়মিত রুট মার্চ ও নজরদারি চালানো হবে, যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।