রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নতুন বছরের শুরুতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারতের মতন বিলাসবহুল ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এবার যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ, কারণ বন্দে ভারত স্লিপার, অমৃত ভারতের মতন বিলাসবহুল ট্রেনগুলির টিকিট ক্যান্সেলে যেমন নিয়মে বড় পরিবর্তন নিয়ে এসেছে। এবার বন্দে ভারত ট্রেনের ক্ষেত্র নিয়ে আসা হল নিয়মে পরিবর্তন। জানা যায় নির্ধারিত সময়ের পর টিকেট বাতিল করলে এখন থেকে আর টাকা ফেরত পাবেন না যাত্রীরা। চলতি বছর রেলমন্ত্রকের তরফ করা হচ্ছে এই নিয়ম।
সূত্রের খবর, এখন থেকে ট্রেন ছাড় ৮ ঘন্টা আগে যদি কোন যাত্রী ট্রেনের টিকিট বাতিল করেন, সেক্ষেত্রে কোন অর্থ ফেরত পাবেন না যাত্রীরা। আগে ৪ ঘন্টা পূর্বে ট্রেনের টিকিট বাতিল করলে কিছু টাকা কেটে বাকি টাকা ফেরত পেতেন যাত্রীরা। এবার সেই নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে যদি টিকিট বাতিল করেন সে ক্ষেত্রে ২৫ শতাংশ টাকা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। আর ট্রেন ছাড়ার ৭২ থেকে ৮ ঘন্টার আগে পর্যন্ত টিকিট বাতিল করা হলে মোট টাকার ৫০ শতাংশ ফেরত পাবেন যাত্রীরা। এরপর টিকিট বাতিল করলে আর কোন অর্থ ফেরানো হবে না।
