ক্রেজি রাফ: চুপা চুপ্সের নতুন স্ন্যাক সেনসেশন

পারফেটি ভ্যান মেলে সংস্থার কনফেকশনারি ব্র্যান্ড চুপা চুপ্স মজা করার মাত্রা বাড়িয়ে দিল ক্রেজি রাফ লঞ্চ করে। এটি একটি লম্বা, প্যাঁচানো, ও জেলির পুর ভরা ক্যান্ডি। এই ক্যান্ডিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যা রোজকার স্ন্যাকিংকে আরও মজাদার রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করবে। ৩০ গ্রামের এই জেলি ক্যান্ডির দাম, ₹২০, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং ইন্টাব়্যাক্টিভ ক্যান্ডি উপভোগ করার অভিজ্ঞতা দেয়। এটাকে তৈরি করা হয়েছে বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য এবং কুড়ির কোটায় যাদের বয়স তাদের জন্য তৈরি করা হয়েছে। ক্রেজি রাফ তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে খুবই সহজ-সরল অথচ বেশ জোরদার এক দৃষ্টিভঙ্গি। আজকের দিনে অল্পবয়সী উপভোক্তারা ফ্লেভারের চেয়েও আরও বেশি কিছু চায়। তারা এমন ক্যান্ডি চায় যা দেখতে খুব আকর্ষণীয় হবে, যার সঙ্গে ইন্টাব়্যাক্ট করা যাবে মজাদার ভাবে, এবং যে-ক্যান্ডি বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাগ-বাটোয়ারা করে খাওয়া যাবে। তারা এমন স্ন্যাক আইটেম চায় যা মনে কৌতূহল জাগাবে এবং রোজকার মুহূর্তগুলিতে খেলা-খেলা ভাব নিয়ে আসবে। এই ক্যান্ডি অনেক বেশি লম্বা ও সেই সঙ্গে প্যাঁচানোও বটে। এর ডিজাইনে অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে জিরাফ। ক্রেজি রাফ সাধারণ একটি ট্রিটকে অত্যন্ত অভিব্যক্তিপূর্ণ ও আকর্ষণীয় অভিজ্ঞতায় পরিণত করে।

এই প্রোডাক্টের বাইরের পরতে আছে স্ট্রবেরির ফ্লেভার এবং এখানে লাল রঙের দুটো শেড ব্যবহার করা হয়েছে। এই পরত মুড়ে তার ভিতরে দেওয়া হয়েছে ক্রিমের মতন নরম ভ্যানিলার পুর। এখানে টক-মিষ্ট স্বাদের মেলবন্ধন হয়েছে বলে এটা খেলে বৈচিত্রময় স্বাদ উপভোগের অভিজ্ঞতা লাভ করা যায়। তার উপর আবার এই ক্যান্ডি লম্বা ও প্যাঁচালো বলে একে টেনে আরও লম্বা করে যায়, সবার সঙ্গে ভাগ করে খাওয়া যায়, এবং মজাদার অভিজ্ঞতার জন্যও এই ক্যান্ডি খেয়ে দেখা যেতে পারে। ক্রেজি রাফ খাওয়া যেতে পারে ছোটখাটো বিরতির সময় বা ক্যাজুয়াল হ্যাং-আউট করার সময়। যখনই এই ক্যান্ডি খাওয়া হোক না-কেন, এ যেন স্বতঃস্ফূর্ত ভাবে বেশ রসিয়ে কোনও কিছু খাওয়ার অভিজ্ঞতা এনে দেয়।

এই ক্যান্ডির লঞ্চ হওয়া প্রসঙ্গে পারফেটি ভ্যান মেল ইন্ডিয়ার ডাইরেক্টর-মার্কেটিং গুঞ্জন খেতন বলেন,  “চুপা চুপ্স হল সৃষ্টিশীলতা, আত্ম-অভিব্যক্তি ও মজার প্রতীক। ক্রেজি রাফ-এর মাধ্যমে আমরা এমন এক ফরম্যাট পেশ করচে চেয়েছি যা আজকের কিশোর-কিশোরীদের দেবে সতেজতা, ইন্টাব়্যাক্টিভ ও আকর্ষণীয় অনুভূতি। এটা শুধুই কোনও ফ্লেভার নয়। এটা রোজকার মুহূর্তগুলোকে মজাদার ও অভিব্যক্তিপূর্ণ অভিজ্ঞতা করে তোলে। এর লম্বা ও প্যাঁচালো আকৃতি এর মধ্যে থাকা পুর একই সঙ্গে চমক ও আবিষ্কারের উপাদান নিয়ে এসেছে। তাই জেলি সেগমেন্টে এই ক্যান্ডি বেশ একটা আলোড়ন ফেলে দিয়েছে এবং নতুন করে এক উদ্দীপনাও সৃষ্টি করেছে।”