শুরু হয়েছে শীতের আবহাওয়া, আর শীতকাল মানেই একটা ফলের নাম মনে আসবেই। তা হলো কমলালেবু। এবার এল সুখবর, উত্তরবঙ্গের আরও এক নতুন পালক জুড়লো। অর্থাৎ জিআই ট্যাগ মিলতেই কলকাতায় পা রাখছে পাহাড়ের রানী। অর্থাৎ, দার্জিলিংয়ের কমলালেবু।
শিলিগুড়ি থেকে ট্রেনে করে কলকাতায় পাঠানো হবে এই কমলা লেবু। প্রায় ৪২৪ কেজি কমলা লেবু কলকাতায় পাঠানো হচ্ছে। আর এমনটাই উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন দফতর। পাশাপাশি প্রশাসনের সূত্রের খবর কলকাতার সহ দক্ষিণ বঙ্গে সুফল বাংলা প্রলে এই কমলালেবু পাওয়া যাবে ১৫ টাকা ৪৪ পয়সায়।
এই বিষয়ে কৃষি বিপণন দফতরের শিলিগুড়ি দৈনিক নিয়ন্ত্রণ বাজার সমিতির সচিব অনুপম মিত্র জানান, রাজ্য সরকারের নির্দেশে পাহাড়ের চাষীদের কাছ থেকে কমলালেবু সংগ্রহ করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি তা প্যাকের যত করে কলকাতায় পাঠানো হবে। এছাড়া ১০ দিন আগে দার্জিলিং এর কমলালেবু কে জিআই ট্যাগ দিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক।
