খাস মহানগরীর বুকেই তৈরী হবে বিধ্বংসী বন্দুক

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

এবার নৌবাহিনীর হাত ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে যুক্ত হল নতুন অস্ত্র। খাস কলকাতায় ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স’ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বিশেষ বিধ্বংসী বন্দুক ‘নাভাল সারফেস গান’। ইতিমধ্যেই সমুদ্রে সফল ট্রায়াল করা হয়েছে এই বন্দুকের।

ভারতীয় নৌসেনা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এই বন্দুক। দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই বিধ্বংসী বন্দুক তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। মাঝ সমুদ্র থেকেই যুদ্ধজাহাজে ব্যবহার করা যাবে এই বিশেষ বন্দুক। নাভাল সারফেস গান প্রায় ৭৬ মিলিমিটারের এবং ১০০ মিলিমিটার ক্যালিবারের ক্ষমতা সম্পন্ন।

এই বিশেষ বন্দুক থেকে প্রতি মিনিটে ২০০ থেকে ৫৫০ রাউন্ড গুলি ছোড়া যাবে। শত্রুপক্ষের মিসাইলকে নিমেষে ধ্বংস করতে দিতে পারবে এই নাভাল সারফেস গান। এতদিন পর্যন্ত রাশিয়ান সংস্থাই তৈরি করত এই ধরণের বিধ্বংসী বন্দুক।