চালু হচ্ছে আঠেরোটি বাস

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে যেমন আসে সমুদ্রের কথা তেমনি পাহাড়ও আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার উত্তরবঙ্গ ঘুরতে আসলে আর দিতে হবে না গুচ্ছ গুচ্ছ টাকার গাড়ি ভাড়া।

কারণ পর্যটকদের সুলভে ঘুরতে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে দার্জিলিং এর যাতায়াতের জন্য সাতটি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। দার্জিলিং এর পাশাপাশি শিলিগুড়ি থেকে গ্যাংটক এ যাতায়াতের জন্য সিকিম সরকার চালু করেছে ১৮ টি বাস। যার মধ্যে রয়েছে বাতানুকূল বাস। পর্যটকেরা অনলাইনের মাধ্যমে বাসের টিকিট বুকিং করতে পারবেন।

পাশাপাশি পাহাড়ের জন্য এন বি এস টি সির ২৫ আসনের ছোট বাস চালু রয়েছে। আর এর আসন কিছু ভাড়া পড়ছে ১০৫ টাকা। যেখানে বাসে করে শিলিগুড়ি থেকে তিন ঘন্টার মধ্যে দার্জিলিঙে পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা। এখানে ৬ টা থেকে ২০ মিনিট ব্যবধানে ৭ টি বাস ছেড়ে যায়।