গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছিল।
সেই ঘটনাস্থল তথা ‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শন করতে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। সিবিআই জানাল, তিলোত্তমার পরিবার যদি ঘটনাস্থল দেখতে চায়, তাহলে আপত্তি নেই।
আরজি কর হাসপাতালের ধর্ষণ, খুনের ঘটনার পর কেটে গিয়েছে ১০ মাস। তবে এখনও এর রেশ পুরোপুরি কাটেনি। লড়াই চালিয়ে যাচ্ছেন তিলোত্তমার বাবা-মা। ঘটনাস্থল দেখতে চাওয়ার আবেদন জানিয়ে গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি। মামলা দায়েরের অনুমতি দেন জাস্টিস ঘোষ।
