পূর্ব ঘোষিত সময়েই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই প্রকাশিত হলো সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড। এই পরীক্ষা শুরু হচ্ছে ২০২৬ এর ১৭ ফেব্রুয়ারি থেকে।
এছাড়াও ইতিমধ্যে সিবিএসসি তরফ থেকে তাদের পরীক্ষার সঙ্গম পোর্টালে অ্যাডমিট কার্ডের লিঙ্ক সক্রিয় করেছে। সংশ্লিষ্ট স্কুলই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। আর ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্দেশ অনুযায়ী ডাউনলোডের পরে প্রতিটি অ্যাডমিট কার্ডে স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর ও স্কুল স্ট্যাম্প থাকতে হবে। এই দুটি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না কোন পরীক্ষার্থীকে।
পাশাপাশি, অ্যাডমিট কার্ডে শিক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ, বাবা মায়ের নাম সহ প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। এর মধ্যে কোন একটি যদি ভুল থাকে, পরীক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি স্কুল ওই পড়ুয়ার হয়ে সিবিএসই-র আঞ্চলিক দফতরের সংশোধনের জন্য আবেদন করবে।
