ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষকদের

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের চাষিদের জন্য স্বস্তির খবর। অবশেষে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে।

২০২৫ সালের খরিফ মরসুমে প্রাকৃতিক দুর্যোগে যাঁদের ফসলের ক্ষতি হয়েছিল, তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই অর্থ বণ্টন প্রক্রিয়ার সূচনা করেন। রিমোটের বোতাম টিপে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়।

রাজ্য সরকার জানায় প্রায় ২ লক্ষ ৩৫ হাজারেরও বেশি কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য মোট বরাদ্দের পরিমাণ ৮০ কোটি টাকা। জমির পরিমাণ এবং ফসলের ক্ষতির মাত্রার উপর ভিত্তি করে একেক জন কৃষক ১,০০০ টাকা থেকে শুরু করে ১,২০,০০০ টাকা বা তারও বেশি ক্ষতিপূরণ পেতে পারেন।