তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। শিক্ষকদের উৎসশ্রী পোর্টাল নিয়ে বড় আপডেট সামনে আসছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদ তরফে সকল ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ পারস্পরিক বদলির জন্য করা যেসব আবেদনগুলি বিভিন্ন জটিলতার কারণে আটকে ছিল, সেগুলি আনলক করে আবেদনকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
