রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার সাধারণ মানুষদের ভ্রমণের কথা চিন্তা করে লোকাল ট্রেনের সুরক্ষার কথা মাথায় রেখে এবার আলাদা নজর দিল রেল কর্তৃপক্ষ।
জানানো হয়েছে, বাংলার একাধিক রুটে বসানো হচ্ছে কবচ। হাওড়া-সাঁতরাগাছি, লিলুয়া-বেলুড় মঠ, তারকেশ্বর-গোঘাট, ময়নাপুর – বিষ্ণুপুর, রামপুরহাট-দুমকা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ, কাঁকুড়গাছি-বালিগঞ্জ, কল্যাণী-কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর জংশন-আমঘাটা, কৃষ্ণনগর সিটি-লালগোলা, মুর্শিদাবাদ-আজিমগঞ্জ, আসানসোল-বার্নপুর, বরাচক-হীরাপুর, বক্তারনগর-অন্ডাল কবচ সিস্টেম হল রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের তৈরি কবচ সিস্টেম তৈরি করা হয়েছে ট্রেনের সুরক্ষার জন্য।
ট্রেনের ‘রিয়েল টাইম মুভমেন্ট’ ট্রাক করে কবচ সিস্টেম। এই ব্যবস্থার ফলে লেভেল ক্রসিং এ থাকবে অটো হুইসেলিং। যদি কখনো দুটি ট্রেন মুখোমুখি চলে আসে এবং লোকো পাইলট ব্রেক করতে ব্যর্থ হন, তাহলে এই কপোজ সিস্টেম আপনি আপনি ব্রেক কষবে। এবং বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
