রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট ভারতীয় রেলের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৭ টি নতুন হাই-স্পিড রেল করিডোর (বুলেট ট্রেন রুট) নির্মাণের ঘোষণা করেছেন।
এই করিডোর ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ হবে এবং আনুমানিক ১৬ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। জেনে নেওয়া যাক ওই নতুন ৭ টি রুটের প্রসঙ্গে এবং ওই রুটের সফর করতে সম্ভাব্য কত সময় লাগতে পারে সেই বিষয়েও বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
১. চেন্নাই–বেঙ্গালুরু: এই ২ টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে আনুমানিক সফর সময় দাঁড়াতে পারে মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিটে।
২. দিল্লি–বারাণসী: এই রুটে বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসে সফরে সময় লাগে প্রায় ৮ ঘন্টা। তবে, বুলেট ট্রেন এই সময় কমে হবে মাত্র মাত্র ৩ ঘন্টা ৫০ মিনিট।
৩. বারাণসী–শিলিগুড়ি (পাটনা হয়ে): এটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আরও ভালো যোগাযোগ ব্যবস্থা প্রদান করবে। আনুমানিক সফর সময় ২ ঘন্টা ৫৫ মিনিট।
৪. বেঙ্গালুরু–হায়দ্রাবাদ: ২ টি প্রধান প্রযুক্তি কেন্দ্রকে সংযুক্ত করা হবে। এক্ষেত্রে আনুমানিক সফর সময়: প্রায় ২ ঘন্টা।
৫. চেন্নাই–হায়দ্রাবাদ: এই ২ গুরুত্বপূর্ণ শহরের ক্ষেত্রে সফরে আনুমানিক সময় হতে পারে ২ ঘন্টা ৫৫ মিনিট।
৬. মুম্বাই-পুণে: মহারাষ্ট্রের এই ২ টি শহরের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। এক্ষেত্রে, সফরের আনুমানিক সময় হবে ৪৮ মিনিট। অর্থাৎ, ১ ঘন্টারও কম।
৭. পুণে-হায়দ্রাবাদ: এই রুটে বুলেট ট্রেন সফর শুরু হলে তা নিঃসন্দেহে যাত্রীদের জন্য বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এই রুটে সফরের ক্ষেত্রে আনুমানিক সময় লাগবে ১ ঘন্টা ৫৫ মিনিট।
