বাড়ানো হচ্ছে পর্যপেক্ষক

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এবারে দু দফায় হতে চলেছে বাংলায় ভোট। এবার বৈঠক করে প্রধান নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার।

এবার বাংলায় ভোট হতে চলেছে ২৩ এবং ২৯ এপ্রিল। জানা গিয়েছে, রাজ্যে আসতে চলেছে প্রায় সাড়ে ৩০০ জন পর্যবেক্ষক। সাধারণ, পুলিশ পর্যবেক্ষক এবং আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক মিলিয়ে রয়েছে এই পর্যবেক্ষকদের দলে। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার প্রায় দ্বিগুণ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে রাজ্যে।

এবারের নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখেই পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ২৯৪ টি বিধানসভার জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ মোট ২৯৪ জন পর্যবেক্ষক মোতায়েন করা হবে। পাশাপাশি ২৮ টি পুলিশ জেলায় দুজন করে পর্যবেক্ষক মোতায়েন করা হবে। ৬ টি পুলিশ কমিশনারেটের জন্যও দুজন করে পর্যবেক্ষক রাখা হচ্ছে। এঁরা ছাড়াও আরও বেশ কয়েকজন পর্যবেক্ষক মোতায়েন থাকবে।