গ্রাহকদের সেরা পরিষেবা এবং উন্নত মালিকানার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখতে ইসুজু মোটরস ইন্ডিয়া তাদের ডি-ম্যাক্স পিক-আপ এবং এসইউভি রেঞ্জের জন্য দেশব্যাপী ‘ইসুজু আই-কেয়ার প্রি-সামার ক্যাম্প’ আয়োজন করতে চলেছে। আসন্ন গ্রীষ্মের মরসুমে গ্রাহকদের ঝামেলামুক্ত ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং গাড়ির আগাম রক্ষণাবেক্ষণের সুবিধা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ইসুজু কেয়ার’-এর এই বিশেষ উদ্যোগটি আগামী ২৩ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত ভারতের সমস্ত ইসুজু অনুমোদিত ডিলার সার্ভিস আউটলেটে আয়োজিত হবে। এই ছয় দিনব্যাপী ক্যাম্পে গ্রাহকরা তাদের প্রিয় ইসুজু যানবাহনের জন্য নানা আকর্ষণীয় পরিষেবা এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে লুব্রিক্যান্ট ও পার্টসের ওপর বিশেষ ছাড় এবং অভিজ্ঞ মেকানিকদের দ্বারা গাড়ির নিখুঁত চেক-আপ-এর সুবিধা।
ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের কলকাতা, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, জয়গাঁ এবং গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও এই ক্যাম্প আয়োজিত হবে। এছাড়া দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাইসহ দেশের প্রায় সব প্রধান শহরের অনুমোদিত সার্ভিস সেন্টারে এই সুবিধা মিলবে। গ্রাহকরা পরিষেবা বুকিংয়ের জন্য নিকটস্থ ডিলার আউটলেটে যোগাযোগ করতে পারেন অথবা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য ১৮০০ ৪১৯৯ ১৮৮ (টোল-ফ্রি) নম্বরেও যোগাযোগ করা যাবে।
