শিক্ষা আধিকারিকের উপর হামলার ঘটনায় উত্তাল জলপাইগুড়ি

অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর সম্প্রতি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বর্বরোচিত হামলা চালিয়েছে‌ বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়িতে‌ বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা।

তাদের অভিযোগ, পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার অফিসার ইনচার্জ তথা জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর হামলা চালায় ওই বিদ্যালয়ের একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

এই বর্বরোচিত আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান সমিতির রাজ্য সম্পাদক অনিমেষ।