পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নতুন বছরের শুরুতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেন ঘুরাতে গিয়ে মেট্রোপথে দমদম অভিমুখী ট্রেন ছাড়তে দেরি হয়। এই নিয়ে বহুদিন অভিযোগ করেছিলেন মেট্রোর নিত্য যাত্রীরা।
তবে এবার শহীদ ক্ষুদিরাম স্টেশনে ক্রসওভার করে এর চাপ কমাচ্ছে কলকাতা মেট্রোরেল। এর ফলে পরিষেবা আরও মসৃণ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। গত জুলাই মাসে শেষে নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশন এর বিপত্তির কারণে বন্ধ করে দেওয়া হয় সেই স্টেশনটি।
তবে ওই স্টেশন থেকে যাত্রীদের ওঠানামা বন্ধ হয়ে যায়। যার ফলে উত্তর দক্ষিণ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ঘোরানো সমস্যা হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলের জন্য মেট্রো কর্তৃপক্ষ শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে ট্রেন ঘোরানোর ব্যবস্থার কথার জানিয়েছিলেন। সমস্যা মেটাতে টালিগঞ্জ সংলগ্ন মেট্রোর কারশেড নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
