যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভোটার কার্ড, প্যান কার্ডের মতন ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল আধার কার্ড। এবার নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র।
সূত্রের খবর, নতুন আধার অ্যাপের ফুল ভার্সন চালু হবে। UIDAI এ তরফে এক্স স্যান্ডেলে এই তথ্য পোস্ট করা হয়েছে। পাশাপাশি এই অ্যাপে ইউজারা অসংখ্য সুযোগ সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। UIDAI এ তরফ থেকে বলা হয়েছে, নতুন এই অ্যাপ ব্যবহারকারীদের আর আধার কার্ডের ফটোকপি নিয়ে ঘোরাঘুরির প্রয়োজন পড়বে না।
পাশাপাশি আপনি বাড়িতে বসেই এই অ্যাপের সাহায্যে আধার রেজিস্টার করা থেকে শুরু করে, মোবাইল নম্বর ও ঠিকানা পরিবর্তন করা সবকিছুই করতে পারবেন। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই নতুন অ্যাপে আরো বেশ কিছু ফিচার লোড করা হয়েছে। যে বিষয়গুলো জানতে ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
