‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে নতুন দিশা

শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীন নক্সালবাড়ি ব্লকের নক্সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকায় আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের আওতায় পথবাতি প্রতিস্থাপন কাজের শিলান্যাস।

এলাকার দীর্ঘদিনের সমস্যা ছিল অপ্রতুল ও বিকল পথবাতি। ফলে সন্ধ্যার পর রাস্তাঘাট অন্ধকারে ঢেকে যেত ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হত।

সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এছারও উপস্থিত ছিলো পঞ্চায়েতের জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও বাসিন্দারা।

সভাধিপতি অরুণ ঘোষ জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার ছোট-বড় বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে তার সমাধান করা হচ্ছে। নতুন পথবাতি বসানো হলে রায়পাড়া এলাকায় নিরাপত্তা বৃদ্ধি পাবে ও রাতের পরিবেশ আরও স্বস্তিদায়ক হবে।

এছারাও আরো জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের সুবিধার্থে আলো পরিষেবা চালু করা হবে। কার্যত স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান।