মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে শিলিগুড়ি আসার পথে নৌকা ঘাটের কাছে কাউয়াখালীতে পথ অবরোধের চেষ্টা করল প্রচুর মানুষ। হাতে গ্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কাওয়াখালী পোড়া ঝাড় ভূমি রক্ষা কমিটির সদস্য সদস্যরা।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কাওয়াখালী এলাকার জমি অধিগ্রহণ করেছিল কিন্তু অনিচ্ছুক জমির দাতাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি এখনো চলছে।
তারাই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী আসার পথে দাঁড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রী কনভয় ঢোকার সময় এই ঘটনা ঘটায় পুলিশ তড়িঘড়ি প্রত্যেককে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায়।
