শুরু হলো প্রস্তুতি

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার SIR শেষ হলেই রাজ্যে কার্যত শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতির মূল পর্ব। সেই লক্ষ্যেই এখন থেকেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন।

ভোট পরিচালনা মাঠ পর্যায়ের প্রস্তুতি যে এবার আরও কড়া হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে কমিশনের নতুন তৎপরতায়। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। ওই বৈঠকে মূলত ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ এবং তার কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালসহ জাতীয় নির্বাচন কমিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে থাকতে পারেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশি, এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।