খারিজ হলো আবেদন

বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে দেশের বিভন্ন দিকে, ওয়াকফ আইনের বিরুদ্ধে বাংলা সহ ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। ঝাড়খণ্ডী মহাদেব মন্দির সরোবরের উপরে ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট।

উত্তরপ্রদেশের বলরামপুরে ঝাড়খণ্ডী মহাদেব মন্দির সংলগ্ন প্রাচীন সরোবরের উপরে সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি ঘিরেই শুরু হয় আইনি বিতর্ক। মন্দির সংলগ্ন ওই সরোবরকে ‘কারবালা’ হিসেবে দাবি করে মামলা করে বোর্ড। কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায় এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে।

দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ডী মহাদেব মন্দির সংলগ্ন ওই সরোবরে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন হয়ে থাকে। এরপর ২০১৮-১৯ সালে ওই সরোবরের উন্নতি এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য বলরামপুর নগরপালিকা পরিষদ ২৮.৯২ লক্ষ টাকা ব্যয় করে। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেতে হল তাদের।