বছরের শেষ দিনেই কাঁপুনি কলকাতায়, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে। উত্তর দিক থেকে অবাধে বয়ে আসা শীতল হাওয়ার প্রভাবে বুধবার কলকাতার তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। বছরের শেষ দিনেই চলতি শীতের মরসুমে শহরের সবচেয়ে ঠান্ডা দিনের রেকর্ড তৈরি হল। মঙ্গলবারের তুলনায় এক ধাক্কায় আরও কমেছে পারদ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ১১ বছরে ডিসেম্বর মাসে এটি কলকাতার দ্বিতীয় শীতলতম দিন। এর আগে ২০১৮ সালে ডিসেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০.৬ ডিগ্রিতে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপটও। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে শহরতলি ও সংলগ্ন এলাকার পথঘাট। এর জেরে একাধিক জায়গায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে শহর, মরসুমের শীতলতম দিনে কলকাতা
