নয়া ঘোষণা করল নির্বাচন কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা।

তার আগেই শুরু হয়ে গেল এসআইআর-এর শুনানি পর্ব। এই শুনানির উপরেই নির্ভর করবে, কোনও ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র পাওয়া যায়নি, অর্থাৎ যাঁরা ‘নো ম্যাপিং’ ক্যাটেগরিতে পড়ছেন, তাঁদেরই প্রথমে শুনানির জন্য ডাকা হচ্ছে। এই শুনানির দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট ERO ও AERO।

শুনানির সময় একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে। শুনানি স্থলে ERO, AERO, মাইক্রো অবজার্ভার এবং সংশ্লিষ্ট ভোটার, এই চার পক্ষ একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই রেজিস্টারের ছবি আপলোড করা হবে। পাশাপাশি, এনুমারেশন ফর্মে থাকা সইয়ের সঙ্গে রেজিস্টারের সই মিলিয়ে দেখা হবে।