যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। আরবিআইয়ের নতুন নিয়মে বদলে যাচ্ছে লেট ফি কাঠামো। ক্রেডিট কার্ড বিল দেওয়ার ক্ষেত্রে দেরি হলে গ্রাহকদের আর অযৌক্তিক লেট ফি গুনতে হবে না। এর বদলে ব্যাঙ্ক ও কার্ড ইস্যুকারী সংস্থাগুলিকে অনুসরণ করতে হবে নির্দিষ্ট স্বচ্ছ নীতি ও সীমিত ফি কাঠামো।
বলা হয়েছে, বিলের নির্ধারিত তারিখের পর কমপক্ষে তিন দিনের একটি ‘গ্রেস পিরিয়ড’ থাকবে। এই সময়ের মধ্যে বিল পরিশোধ করলে কোনওভাবেই লেট ফি ধার্য করা যাবে না। দীর্ঘদিন ধরে গ্রাহকদের একাংশ অভিযোগ জানিয়ে আসছিলেন—মাত্র এক-দু’দিন দেরি হলেও মোটা অঙ্কের জরিমানা বসানো হচ্ছে। এছাড়াও লেট ফি ধার্য করা হবে বকেয়া অর্থের অনুপাতে।
অর্থাৎ, সামান্য বিল বাকি থাকলেও আর মোটা অঙ্কের ফি ধার্য করতে পারবে না ব্যাঙ্ক গুলিও। আর্থিক বোঝা কমানোর পাশাপাশি এই সিদ্ধান্তে ফি নেওয়ার অস্বচ্ছতা কমবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে ব্যাঙ্ককে বাধ্যতামূলকভাবে গ্রাহকদের আগাম জানাতে হবে—কোনও ফি পরিবর্তন হলে কমপক্ষে এক মাস আগে লিখিত নোটিস পাঠাতে হবে বলে জানিয়েছে।
