খাবার পাতে যদি একটু মেনু পরিবর্তন হয় তাহলে সেটা সবারই ভালো লাগে। রোজ রোজ একই খাবার খেতে সবারে একঘেয়ে লাগে। অঙ্গনওয়াড়ির মেনুতে হোক বিরিয়ানি আর চিকেন ফ্রাই। অঙ্গনওয়াড়ির রোজকারের খাদ্য তালিকায় পরিবর্তন চেয়ে আবেদন জানিয়েছিল এক শিশু।
এবার শিশু পরিচর্যা কেন্দ্রগুলির খাদ্যতালিকায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। বদলে গেল অঙ্গনওয়াড়ির মেনু। উপমার পরিবর্তে অঙ্গনওয়াড়িতে এখন থেকে বিরিয়ানি খাওয়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। ঘটনাস্থল কেরল।
কিছু মাস আগে অঙ্গনওয়াড়ির মেনু বদলে বিরিয়ানি আর চিকেন ফ্রাইয়ের আবেদন করেছিল শঙ্কু নামের এক শিশু। সেই সময় কেরলের স্বাস্থ্য, মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী বীণা জর্জ বলেন অঙ্গনওয়াড়ির খাদ্যতালিকা সংশোধন করা হবে। বীণা মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ানোর কথা জানিয়েছেন। বীণা সে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রীও।
