মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। বিধানসভা ভোটের আগে সামাজিক প্রকল্পগুলির দিকে যে রাজ্য সরকার বাড়তি নজর দেবে তেমনটাই মনে করা হচ্ছিল।
এরই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়তে চলেছে রাজ্য। ‘বাংলার বাড়ি’ বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া আগামীকালই শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে, এই দফায় মোট ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় বাড়ি বানানোর উদ্দেশে। প্রথম কিস্তিতে ৬০ হাজার, আবার দ্বিতীয় কিস্তিতেও ৬০ হাজার টাকা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে যারা আবাসের অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে টাকা।
