বিভিন্ন দফার দাবি নিয়ে জলপাইগুড়ি পৌরসভার প্রধান গেটের সামনে বিক্ষোভ করলেন টোটো চালকরা

টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি পৌরসভার প্রধান গেটের সামনে। উপস্থিত ছিল পুলিশ কর্মী রাও। টোটো চালকদের প্রশিক্ষণ দেওয়া, যানজট নিরসন করা ও টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজ জলপাইগুড়ি পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। ই রিক্সা ইউনিয়নেরএকটি প্রতিনিধি দল জলপাইগুড়ি পৌরসভা এসে তাদের দাবি পেশ করেন।

তারা বলেন অবিলম্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও যানজট নিরসনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণকরতে হবে। বামপন্থী ই রিস্কা ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন অবিলম্বে প্রত্যেক টোটো চালকদের প্রশিক্ষণ দিতে হবে আর প্রশিক্ষণ না দেয়ার কারণেই বেশ কিছু জায়গায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে টোটো চালক থেকে সাধারণ মানুষদের।