দীর্ঘ সময় পর অবশেষে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় হারানো ৫৫ লক্ষ টাকা অবশেষে ফিরে পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তিনি একটি বার্তা পান, যেখানে তাঁর অ্যাকাউন্টে ৫৫ লক্ষ টাকা ক্রেডিট হওয়ার কথা উল্লেখ করা হয়।
তবে এই অর্থ উদ্ধার হয়েছে, নাকি ব্যাঙ্ক ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সাংসদ জানান, তিনি একজন জনপ্রতিনিধি বলেই হয়তো এত দ্রুত টাকা ফেরত পেলেন, কিন্তু সাধারণ মানুষের অবস্থা নিয়ে তাঁর গভীর উদ্বেগ রয়ে গেছে।
এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৫ লক্ষ টাকা ক্রেডিট করা হয়েছে এবং সাইবার অপরাধ দমন শাখায় এই বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। তবে তদন্তে এখনও স্পষ্ট নয়, প্রতারকদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে নাকি ব্যাঙ্ক নিজের তরফে ক্ষতিপূরণ দিয়েছে।
