সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ২২টি জোনের ৬০টি আসনের প্রতিদ্বন্দ্বিতায় সবকটিতেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। গত ১৮ এবং ১৯ শে নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল। ২১ তারিখ ছিল স্ক্রুটিনি। এরপর ২২ তারিখ তৃণমূল কংগ্রেসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বিরোধীরা কুৎসা অপপ্রচার করা সত্ত্বেও তারা একটি আসনেও প্রার্থী দিতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমুল কংগ্রেসের প্রার্থীরা শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনে জয়লাভ করেছে।
Related Posts
মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রাজনৈতিক ময়দানে তাঁদের লড়াই নতুন নয়। তবে ব্যক্তিগত সৌজন্যের…
Share this:
‘কড়ি ফেললেই হিন্দু পরিচয়’—শান্তনু ঠাকুরের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ তৃণমূলের
বনগাঁ, ১৩ আগস্ট, ২০২৫ — কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।…
Share this:
একাধিক দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেসের
একাধিক দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। অভিযোগ টাকা ছাড়া হয় না কোনো কাজ। দালাল চক্রে ভরেছে ভূমি রাজস্ব দফতর।…
