মেরামতির জন্য ১৬ ডিসেম্বর সকাল থেকে ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। এ বার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল কলকাতা পুরসভা। আর এর জেরেই চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে। কারণ, টালা ট্যাঙ্ক বন্ধ থাকলে শহরের বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যাবে পানীয় জলের সরবরাহ।সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। ওই সময়ের মধ্যে সেরে ফেলা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজ। আগের চেয়ে খানিক বড় ভাল্ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হবে। তা ছাড়া, ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে ওই সময়ের মধ্যেই। আর এর জেরেই ১৬ ডিসেম্বর গোটা দিন পলতা ও টালা জলাধার থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও। পলতা থেকে জল সরবরাহ বন্ধ রাখা হলে দুর্ভোগের মুখে পড়বেন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারাও। ১৭ তারিখ সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুরসভা।
Related Posts
পুজোর মুখে ট্রেন পথে গাঁজা পাচার রুখলো কলকাতা পুলিশ
চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে গাঁজা পাচার রুখলো হাওড়া সিটি পুলিশ। চেন্নাই থেকে আসা ট্রেনে চার যুবক গাঁজা সাপ্লাই করতে…
Share this:
বর্ষবিদায় উৎসবে জনসমুদ্রে দীঘা, কড়া নিরাপত্তা জারি
বছর শেষে পর্যটকদের ভিড়ে কার্যত তিল ধারণের ঠাঁই নেই সৈকতশহর দীঘায়।বড়দিন থেকেই যে ভিড়ের শুরু হয়েছিল, বছরের শেষ দু’দিনে তা…
Share this:
বিকাশ ভবনের পিছনের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেন চাকরি প্রার্থীরা
দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে নতুন বছরের প্রথমেই ফের পথে নামার ডাক দিয়েছিলেন ২০২২ প্রাথমিক টেট পাশ…
