জাঁকিয়ে পড়বে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে চলতি বছর প্রথম থেকেই বৃষ্টির প্রকোপ বেশি। ফলে আসন্ন শীতে কলকাতা সহ রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে।

এই দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকাকে পরিবেশ বিদ্যার ভাষায় বলা হয় লা লিনা। পরিবেশ বিদদের মতে বর্ষাকাল শেষ হয় জুলাই আগস্ট মাস করে। কিন্তু চলতি বছর সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল বৃষ্টির থেকে নিস্তার পাচ্ছে না বঙ্গ। অতএব অতিরিক্ত বৃষ্টি, ধস, হড়পা বানি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতন পাহাড়ি রাজ্যগুলি আপাতত বিপর্যস্ত হয়ে রয়েছে।

লা-নিনা তৈরি হবার কারণের অন্যতম বিষয় হল এই বছর উত্তর ভারতে ভয়ংকর শৈত প্রবাহ হবে। এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। তাদের মতে চলতে বছর বেনজির বর্ষবরণের মুহূর্ত। পাশাপাশি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত লা-নিনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৭১%।