বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ।
বুধবার রাতে সিতাই থানার অন্তর্গত চামটা মহেশের পাঠ কালীমন্দির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সিতাই থানার পুলিশ। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় করুনা বর্মন নামে এক যুবককে। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
এরপরই পুলিশ ধৃত যুবককে গ্রেফতার করে সিতাই থানায় নিয়ে যায়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
