সাংসদ হিসেবে কোচবিহার জেলায় সার্বিক উন্নয়নের পাশাপাশি পৃথক রাজ্যের দাবি নিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবেন অনন্ত মহারাজ। আজ নিউ কোচবিহার স্টেশনে ট্রেন থেকে নেমে এমনই বার্তা দিলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ব্যানারে কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পর বিজেপির দেওয়া টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর পৃথক রাজ্যের দাবির এই আন্দোলন থমকে যাবে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু আজ কোচবিহারে ফিরেই অনন্ত মহারাজ যে প্রতিক্রিয়া দিয়েছেন, তার এই প্রতিক্রিয়ায় পরিষ্কার রাজ্যসভার সংসদ হলেও তার আন্দোলন থেকে সরে যাচ্ছেন না অনন্ত মহারাজ।
Related Posts
বোমা ফেটে গুরুতর জখম দুই শিশু সহ চারজন
বোমা ফেটে গুরুতর জখম দুই শিশু সহ চারজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা থানার গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েতের মালিরহাটে। পঞ্চায়েত…
Share this:
ভোটের আগে গ্রেফতারির আ*শঙ্কা! মহকুমাশাসকের দ্বারস্থ উদয়ন গুহ, রাজনৈতিক চাপানউতোরে উ*ত্তপ্ত দিনহাটা
নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এরই মধ্যে সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন উদয়ন গুহ। সোমবার…
Share this:
জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মিছিল কোচবিহারে
কোচবিহার:- জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে কোচবিহার শহরে নগর পরিক্রমা মিছিল করলো বিশ্ব হিন্দু পরিষদ।এদিন মিছিলটি কোচবিহার জেনকিন্স মোড় থেকে বের হয়ে…
