ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়। তৃণমূল প্রার্থীর স্বামীকে টার্গেট করে মারতে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি গতকাল রাতে বড়ো আটিয়াবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা সরকারের স্বামী দেবাশীষ বর্মন এবং তৃণমূল কর্মী বিনয় বর্মন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হয়। রাতে যখন তারা বাড়ি ফিরছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দেবাশিস বর্মনকে মারতে গিয়ে বিনয় বর্মনের উপর ভুল করে হামলা চালায় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Related Posts
রক্তের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ
ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট নাগাদ কোচবিহার কোতোয়ালি…
Share this:
সামান্য ভাতাতেই চলে সংসার, তাঁর ছেলেই মাধ্যমিকে থার্ড হয়ে তাক লাগিয়ে দিল
বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। সে এবারে ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান দখল করে নিল। বালুরঘাট শহরের প্রাচ্য…
Share this:
ভালো কাজে পুরস্কার পাবে পঞ্চায়েত উদ্যোগ জেলা প্রশাসনের
ভালো কাজ করলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিকে পুরস্কৃত করা হবে বলে জানাল কোচবিহার জেলা প্রশাসন। যে গ্রাম পঞ্চায়েতগুলি সরকারের…
