পুরনিগমের ক্ষমতায় আসার পর এক বছরের টক টু মেয়রের রিপোর্ট কার্ড প্রকাশ করলো বোর্ড। সোমবার দলীয় কাউন্সিলারদের উপস্থিতিতে ওই রিপোর্ট কার্ড প্রকাশ করেন মেয়র গৌতম দেব। পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যানরাও। এই রিপোর্ট কার্ডই আগামীতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে। তবে এদিনের অনুষ্ঠানে বিরোধী দলের কাউন্সিলাররা অনুপস্থিত ছিলেন। ২২শে ফেব্রুয়ারি টক টু মেয়রের মতো ক্ষমতায় আসা বর্তমান পুর বোর্ডের সফলতা ও উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে বলেও জানিয়েছেন মেয়র।
Related Posts
শনিবার থেকে তুষার ঝড়ে সান্দাকফুর রূপে বদল, পর্যটকরা মুগ্ধ
শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে। চারপাশে জমেছে প্রায় ছয় ইঞ্চি পুরু…
Share this:
চার বন্ধু মিলে সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত এক
চার বন্ধু মিলে দার্জিলিংয়ের সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আচমকাই তাদের মধ্যে একজন অসুস্থ বোধ করে। তাঁকে হাসপাতালে নিয়ে এসে কর্তব্যরত…
Share this:
ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে এক বাংলাদেশী যুবককে আটক
দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবি। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান আজ দুপুর দুটো নাগাদ খাইমন…
