বারাসাতে সবজি বোঝাই ট্রাক থেকে ৩০০ কেজি গাঁজা উদ্ধার

ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। জাতীয় সড়ক ১২ নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে থামায় এস টি এফ। গাড়ির তল্লাশি চালালে উদ্ধার হয় ১১ বস্তা গাজা।

পুলিশ সূত্রে খবর, প্রায় 300 কিলো গাজা মজুদ ছিল ওই উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী  ট্রাকে। ঘটনাস্থল থেকে ট্রাক ও তার চালক এবং আরো একজনকে আটক করে নিয়ে যায় এস টি এফ।