হার্ডওয়্যারের দোকানে চু*রি, উধাও দামী মালপত্র

শিলিগুড়ির বারিভাষা মেনরোড এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে চুরির ঘটনা। অভিযোগ, দোকানের সিলিং কেটে ভিতরে ঢুকে চোরেরা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।

শুক্রবার সকালে দোকান খুলতে এসে সবকিছু ওলটপালট অবস্থায় দেখে হতবাক হয়ে যান দোকান মালিক। পরে তিনি দেখতে পান দোকানের সিলিং কেটে ভিতরে ঢোকার চিহ্ন রয়েছে ও বেশ কিছু দামী সামগ্রী উধাও।

ঘটনার খবর সঙ্গে সঙ্গে দেওয়া হয় স্থানীয় বাজার কমিটি ও এনজেপি থানার পুলিশকে। তবে মোট কত টাকার সামগ্রী চুরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।