ফের জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় এক চিতাবাঘের মৃত্যু। বৃহস্পতিবার ভোরে ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের কমলা বাগানের ঘটনা ! এদিন কমলা বাগানের বাকু লাইনে ২৭নং জাতীয় সড়কে একটি চিতাবাঘকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এবং ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে! জানা গিয়েছে পূর্ণবয়স্ক মহিলা চিতাবাঘটি গাড়ির ধাক্কাতেই এই মৃত্যু। তবে ঘটনায় ঘাতক গাড়িটিকে এখনো পাকরাও করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার চিতাবাঘটি ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। গতবছর আগষ্ট মাসে একই এলাকায় গাড়ির ধাক্কায় এক চিতাবাঘের মৃত্যু হয়েছিল।
Related Posts
মাথায় হিজাব, মুখে জয় শ্রীরাম ধ্বনি! খালি পায়ে অযোধ্যার পথে শবনম
মাথায় হিজাব। চটি নেই পায়ে। ব্যাকপ্যাকের সাথে একটি গেরুয়া পতাকা লাগানো আছে। এভাবেই হাঁটছেন শবনম শেখ। সঙ্গ দিয়েছেন রমন রাজ…
Share this:
শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে ৪ জনকে দেওয়া হল ট্রাই সাইকেল
শিলিগুড়ি:- তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে খতিয়ান উন্মোচন করে ৪টি ট্রাই সাইকেল বিতরণ করলো শিলিগুড়ি…
Share this:
জেলা শাসকের দপ্তরে ভিন্ন রাজ্যে আলু রপ্তানির দাবিতে স্মারকলিপি
কোচবিহার:- মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ রয়েছে। যার ফলে কৃষকদের কাছ থেকে আলু কিনছে না আলু…
